মোবাইল চুরি করতে এলে হাতেনাতে ধরা পড়লো চোরেরা। চাঞ্চল্য এলাকাজুড়ে
Connect with us

মালদা

মোবাইল চুরি করতে এলে হাতেনাতে ধরা পড়লো চোরেরা। চাঞ্চল্য এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৯ মার্চ : মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। যদিও পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চোর দের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোলের কদুবাড়ি বাজার এলাকায়।

জানা যায়, এদিন সকালে গাজোলের শিক্ষকপল্লী এলাকার বাসিন্দা পরিমল বিশ্বাস বাজার করতে এলে সুযোগ বুঝে তাঁর মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করে চারজন। এরপর তৎক্ষনাৎ তাদের হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। ঘটনার জেরে খবর দেওয়া হয় গাজোল থানায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে স্থানীয়রা ওই চারজনকে গাজোল থানার পুলিশের হাতে তুলে দেন। ধৃতদের নাম মিঠুন কুমার (১২), সুরাজ সিংহ (১০), ভারতী কুমারী (১৩), সুমিত কুমার (১৪)। তাঁরা বিহার ও ঝাড়খন্ডের বাসিন্দা।ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।