করোনা সংক্রমণ রোধে রবিবার রাজ্যজুড়ে লকডাউন। পাশাপাশি মাস্ক না পরলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার
Connect with us

দেশ

করোনা সংক্রমণ রোধে রবিবার রাজ্যজুড়ে লকডাউন। পাশাপাশি মাস্ক না পরলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল : দেশজুড়ে ভয়ানক ভাবে বাড়ছে করোনাভাইরাসের দাপট। আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা।

এই পরিস্থিতিতে করোনার দাপট রুখতে বড়সড় পদক্ষেপ নিলউত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার উত্তরপ্রদেশে লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। এর পাশাপাশি মাস্ক না পরলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমবার মাস্ক ছাড়া ধরা পড়লে দিতে হবে ১০০০ টাকা। পরেরবার একই ভুল করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানান হয়েছে সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। রবিবার সারা রাজ্যজুড়ে হবে স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে আপাতত।দেশের যে দশটি রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে রয়েছে রয়েছে উত্তরপ্রদেশও। দেশে মোট দৈনিক করোনা আক্রান্তর মধ্যে ৭৯.১০ শতাংশই এই রাজ্যগুলিতে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯।