এক গৃহবধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার পুখুরিয়া থানা এলাকায়
Connect with us

মালদা

এক গৃহবধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার পুখুরিয়া থানা এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ৭ এপ্রিল : এক গৃহবধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম স্মৃতি মণ্ডল।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশসূত্রে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে এক গৃহবধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম স্মৃতি মণ্ডল। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ফতেপুর এলাকায়। মঙ্গলবার রাতে স্বামী পঙ্কজ মন্ডল এবং সন্তানের সাথে মালদা শহর থেকে হরিশ্চন্দ্রপুর ফিরছিলেন ওই গৃহবধূ। সেসময় কয়েকজন দুষ্কৃতী ওই গৃহবধূকে তুলে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশসূত্রে।