কুড়ি কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার মালদার রতুয়ায়
Connect with us

মালদা

কুড়ি কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার মালদার রতুয়ায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ০৭ এপ্রিল : প্রায় কুড়ি কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার হল মালদার রতুয়ায়। মঙ্গলবার ওই কচ্ছপটিকে উদ্ধার করা হয় মালদা জেলার রতুয়ার দেবীপুর এলাকায়। রতুয়া থানার পুলিশ আধিকারিকরা কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। বুধবার কচ্ছপটিকে বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার প্রায় কুড়ি কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার হল মালদার রতুয়া এলাকা থেকে। মঙ্গলবার ওই কচ্ছপটিকে উদ্ধার করা হয় মালদা জেলার রতুয়ার দেবীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দেবীপুর জল ট্যাংকের কাছ থেকে ওই কচ্ছপটিকে উদ্ধার করা হয়। এরপর দেবীপুর এলাকায় আমবাগানে ঘোরাফেরা করতে দেখা যায় ওই কচ্ছপটিকে। সেসময় স্থানীয়দের নজরে আসে কচ্ছপটি। স্থানীয়দের নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এলাকায়। খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে। পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে এসে কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। বুধবার কচ্ছপটিকে বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।বনদপ্তরের আধিকারিক জানিয়েছেন, আপাতত কচ্ছপটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কচ্ছপটিকে কোথায় ছাড়া হবে।