তাজা বোমা সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতি। ঘটনার তদন্তে গোয়েন্দা বিভাগ
Connect with us

জেলার খবর

তাজা বোমা সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতি। ঘটনার তদন্তে গোয়েন্দা বিভাগ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ এপ্রিল : নির্বাচনের পূর্বে বোমা সহ পাঁচ দুষ্কৃতি পুলিশের জালে। জানা যায়, সোমবার রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ইস্টার্ন বাইপাস এলাকা থেকে বোমা সহ দুষ্কৃতীদের আটক করে।

ধৃতদের কাছ থেকে দুটি তাজা বোমা ও বোমা তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম শংকর দাস (৫৮), সে শিলিগুড়ির ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা। বাবু গুরুং (৩৮), সুজিত সরকার (৩১), গণেশ মণ্ডল (৫২) এবং গোপাল বিশ্বাস (৪৫)। তাঁরা প্রত্যেকে ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। কি কারণে ধৃতরা সেখানে জমায়েত হয়েছিল তার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।