ব্যবসায়ীদের স্বার্থসুরক্ষা প্রদানে গড়ে তোলা হল হরিশচন্দ্রপুর চেম্বার অফ কমার্স
Connect with us

মালদা

ব্যবসায়ীদের স্বার্থসুরক্ষা প্রদানে গড়ে তোলা হল হরিশচন্দ্রপুর চেম্বার অফ কমার্স

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ৪ এপ্রিল : ব্যবসায়ীদের দীর্ঘদিনের আবেদনের ভিত্তিতে রবিবার থেকে সূচনা হল হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্সের। এদিন হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী ময়দানে আয়োজিত এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন মালদা চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, তারকেশ্বর রায়, প্রবীণ কেডিয়া সহ অন্যান্যরা।

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্সকে। উত্তর মালদার জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার গঠন, হরিশচন্দ্রপুরে মাখনা চাষের প্রসার সহ বিভিন্ন দাবী সম্পর্কে সরকারের কাছে আবেদন করা হবে।এছাড়াও ব্যবসায়ীদের সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে সংগঠনসুত্রে।মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ীদের সুবিধার্থে চেম্বার অফ কমার্স গঠন করা হয়েছে। এদিন চেম্বার অফ কমার্সের নতুন কমিটি গঠন করা হয়েছে।এলাকার ছোট ছোট ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষিত করতেই গঠন করা হয়েছে চেম্বার অফ কমার্সের। হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্সের সদস্য সুব্রত দাস জানিয়েছেন,দীর্ঘদিন ধরেই এই সংগঠনের অংশ হওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল।এলাকার ব্যবসায়ীদের একজোট করার আবশ্যিকতা ছিলো। কোন কার্যপদ্ধতিও ছিল না। সেই দিকে লক্ষ্য রেখেই ব্যবসায়ীদের স্বার্থসুরক্ষিত করতেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সুব্রত দাস।