দুঃসাহসিক চুরির ঘটনা মালদার মানিকচকে, ঘটনার তদন্তে পুলিশ
Connect with us

মালদা

দুঃসাহসিক চুরির ঘটনা মালদার মানিকচকে, ঘটনার তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৩ এপ্রিল : দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্ম্মুটোলা গ্রামে। জানা গিয়েছে, বাড়ির মালিক অশোক কর্মকার কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন।

শুক্রবার রাতে অশোক কর্মকারের স্ত্রী এবং পরিবারের লোকেরা একটি কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে মানিকচকের বিষ্ণুপুর গ্রামে গিয়েছিলেন। শনিবার সকাল নাগাদ প্রতিবেশিরা দেখেন বাড়ির মূল দরজা ভাঙা অবস্থায় রয়েছে। আলমারি ভেঙ্গে বাড়ির সোনা রুপোর গয়না সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বাড়ির মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্ম্মুটোলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্ম্মুটোলা গ্রামে অশোক কর্মকারের বাড়িতে শনিবার রাতে কেউ ছিল না। অশোক কর্মকার কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং তার স্ত্রী ও পরিবারের লোকজনেরা একটি কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে মানিকচকের বিষ্ণুপুর গ্রামে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায় বাড়িতে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ তদন্ত করতে অশোক বাবুর বাড়িতে যান। ঘটনা সম্পর্কে অশোক কর্মকারের স্ত্রী মুনমুন কর্মকার জানান, কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকেলে বিষ্ণুপুরের আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে লুটপাট চালায়। সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই গৃহবধূ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।