জানেন না জাতীয় সঙ্গীত, হরিশচন্দ্রপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে তৈরি নতুন বিতর্ক
Connect with us

মালদা

জানেন না জাতীয় সঙ্গীত, হরিশচন্দ্রপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে তৈরি নতুন বিতর্ক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর , ১ এপ্রিল : এবারে বিজেপির পক্ষ থেকে হরিশচন্দ্রপুরে প্রার্থী হয়েছেন মতিউর রহমান। নাম ঘোষণার পর থেকেই প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভও দেখান দলের নেতা কর্মীরা।

এরইমধ্যে জাতীয় সঙ্গীত গাইতে না পেরে ফের বিতর্কে প্রার্থী মতিউর রহমান।আসন্ন নির্বাচন উপলক্ষে বিজেপির নির্বাচনী কার্যালয় একটি কর্মী সভা আয়োজন করে হরিশ্চন্দ্রপুর ব্লক বিজেপি নেতৃত্ব। সেখানেই জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ব্যর্থ হন মতিউর রহমান। এনিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এলাকার শিক্ষাবিদ মহম্মদ ইয়াসিন আলি বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের অবশ্যই জাতীয় সঙ্গীত জানা উচিত। সে যে দলেরই প্রার্থী হোক না কেন।তবে হরিশচন্দ্রপুরে এমন প্রার্থী পাওয়া ভীষণ লজ্জার ব্যাপার বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক মুস্তাক আলম নিন্দা প্রকাশ করেছেন।তিনি জানান একজন বিধানসভার পদপ্রার্থী সে জাতীয় সঙ্গীত জানবে না এটাআশ্চর্য ঘটনা। প্রার্থী শুধু নয় সকল ভারতীয়র জাতীয় সঙ্গীত জানা উচিত।এই ঘটনার পর বিজেপি ব্লক নেতৃত্ব দাবি করেছে যে, তিন চার দিনের মধ্যে মতিউর রহমানকে জাতীয় সঙ্গীত শিখিয়ে দেওয়া হবে।যদিও এই ঘটনাকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি মানিক দাস জানিয়েছেন, একজন বহিরাগত কীভাবে জাতীয় সঙ্গীত জানবে?ব্লক নেতৃত্বরা নিজেরাই কিছু জানে না। তারা প্রার্থীকে আর কতকিছু শেখাবে!যদিও প্রার্থী মতিউর রহমান এনিয়ে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি।

Continue Reading
Advertisement