সকাল সকাল ভোট দিলেন শুভেন্দু অধিকারী
Connect with us

ভোটের খবর

সকাল সকাল ভোট দিলেন শুভেন্দু অধিকারী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ এপ্রিল : বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট। এই পর্বে হাইভোল্টেজ নন্দীগ্রাম সহ ৩০ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে৷ এদিন সকাল সকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে স্থানীয় ৭৬ নম্বর নন্দনায়কবাড় প্রাথমিক স্কুলের বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী।

ভোট দিয়ে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন বিপুল মার্জিনে বিজেপি জয়লাভ করবে নির্বাচনে। এদিন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও কুইক রেসপন্স টিম সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে। ন্দীগ্রাম বিধানসভায় তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই বিধানসভা কেন্দ্রে কে জয়লাভ করবে তা জানতে অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত।