নন্দীগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের, প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী
Connect with us

রাজ্যের খবর

নন্দীগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের, প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩১ মার্চ : রাত পোহালেই রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণপর্ব৷ তার আগে হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভার এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল নির্বাচন কমিশন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণপর্ব। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে নন্দীগ্রাম বিধানসভায় সব বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে চারজন করে জওয়ান থাকবেন। শুধু নন্দীগ্রামে মোতায়েন থাকছে ২২ কোম্পানি বাহিনী। রিজার্ভে ২ কোম্পানি। বুথের বাইরে অশান্তি নিয়ন্ত্রণে থাকছে ২২ সেকশন কুইক রেসপন্স টিম। প্রতি সেকশনে আটজন করে জওয়ান। গোটা নন্দীগ্রামে জারি থাকছে ১৪৪ ধারা। পাশাপাশি বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অশান্তি এবং গন্ডগোলের ঘটনা ঘটেছে। বুধবার ব্যারাকপুরে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। কোথাও কোনো ঘটনা ঘটলে সেখানে দ্রুত পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনকে ঘিরে কার্যত সম্মুখ সমরে বিজেপি তৃণমূল।

Continue Reading
Advertisement