নিষিদ্ধ ফেন্সিডিল সহ রায়গঞ্জে ধৃত যুবক, আটক অল্টো গাড়ি ও উদ্ধার এক লক্ষ টাকা নগদ
Connect with us

রায়গঞ্জ

নিষিদ্ধ ফেন্সিডিল সহ রায়গঞ্জে ধৃত যুবক, আটক অল্টো গাড়ি ও উদ্ধার এক লক্ষ টাকা নগদ

Dipa Chakraborty

Published

on

  নিউজ ডেস্ক, ৩০ মার্চ: অল্টো  গাড়ি থেকে প্রচুর নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ ভাটোলের তাজপাড়া-য় একটি অল্টো গাড়িকে আটক করে।

সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ কাশির সিরাপের বোতল বাজেয়াপ্ত করে। ঘটনায় ওই অল্টো গাড়ির চালকের কাছ থেকে বিক্রয় টাকা হিসাবে নগদ এক লক্ষ টাকা উদ্ধার করে। পরে গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। এবিষয়ে এনডিপিএস আইন, ১৯৮৫ এবং আইপিসি -এর অধীনে একটি নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির ধৃত চালকই এই নিষিদ্ধ কফ সিরাপের কারবার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল। সোমবার রাতেও একই কায়দায় গাড়ির প্রচুর নিষিদ্ধ ফেন্সিডিল নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল সে। তখনই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। আটক করা হয় গাডি।

Continue Reading
Advertisement