করোনার চোখ রাঙানির মধ্যেই দোল উৎসবকে ঘিরে মাতোয়ারা শহরবাসী, ঢিলেমি স্বাস্থ্যবিধি মেনে চলায়
Connect with us

উত্তর দিনাজপুর

করোনার চোখ রাঙানির মধ্যেই দোল উৎসবকে ঘিরে মাতোয়ারা শহরবাসী, ঢিলেমি স্বাস্থ্যবিধি মেনে চলায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৬ মার্চ : সামনেই দোল উৎসব। করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক -বিষেষজ্ঞরা ইতিমধ্যেই দোল উৎসবে জনসমাগম না করার আবেদন জানিয়েছেন।

তা সত্বেও মাস্ক না পড়ে ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছে দোল উৎসবের অনুষ্ঠান। ধীরে ধীরে জমে উঠছে রঙের বাজার। উল্লেখ্য গতবছর করোনা সংক্রমনের জেরে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মানুষের। লকডাউনে বিপর্যস্ত হয়েছে দেশের অর্থনীতি। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের দেশে বাড়ছে করোনা সংক্রমণ। চোখ রাঙাচ্ছে ভাইরাসের নতুন স্ট্রেন। স্বাভাবিক ভাবেই ফের সামাজিক দূরত্ব বিধি ও সচেতনতা মেনে চলার আবেদন জানিয়েছেন বিষেষজ্ঞ-চিকিৎসকেরা। দোল উৎসবে জনসমাগম না করার আবেদন জানিয়েছেন তারা। কিন্তু এসব সতর্কবার্তা কে উড়িয়ে দোল উৎসবে জমে উঠেছে রঙের বাজার। আবীর, পিচকারী, মুখোশ কিনতে দোকানে দোকানে ভীড় জমিয়েছেন সাধারন মানুষ। ব্যাবসায়ীরা জানিয়েছেন, করোনা আবহে রঙের দাম কিছুটা বাড়লেও বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। অন্যদিকে বসন্ত উৎসব উপলক্ষে রায়গঞ্জে শুরু হয়ে গিয়েছে উৎসবের আবহ। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ রেলস্টেশন থেকে একটি শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে। সাংস্কৃতিক সংস্থার সদস্যরা এই শোভাযাত্রায় অংশ নেয়। তবে শোভাযাত্রায় অংশ নেওয়া অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। ছিল না সামাজিক দূরত্ববিধি।