বিধ্বংসী আগুনে ভস্মীভূত একটি বাড়ি, সরকারি সহায়তার আর্জি দুঃস্থ ওই পরিবারটির
Connect with us

মালদা

বিধ্বংসী আগুনে ভস্মীভূত একটি বাড়ি, সরকারি সহায়তার আর্জি দুঃস্থ ওই পরিবারটির

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ২৪ মার্চ : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি গৃহস্থ বাড়ি। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচক থানার বাদিয়াটোলা এলাকায়। এলাকার বাসিন্দা গুল্লু মণ্ডলের বাড়িতে রান্নার কাজ চলছিল। ঠিক সেইসময় বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এদিন আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভস্মীভূত হয়ে গিয়েছে সর্বস্বই। এব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছে দুঃস্থ ওই পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামের বাসিন্দা গুল্লু মন্ডল। পেশায় কৃষিকাজ ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে সে। বুধবার দুপুরে তার বাড়িতে রান্নার কাজ চলছিল। ঠিক সেই সময় বাড়িতে হঠাৎ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন বিধ্বংসী রূপ নেয়। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। পাশের পুকুরে নলকূপ থেকে জল তুলে নেভানোর চেষ্টা চলে। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন মালদা শহর থেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু বাঁচানো সম্ভব হয়নি। কোন মানুষ হতাহত না হলেও বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু পরিমাণ জমানো টাকাও বাড়িতে রাখা ছিল। সেই সমস্ত টাকা সহ আসবাবপত্র, পোশাক, নথিপত্র সর্বত্রই আগুনে ভস্মীভূত হয়েছে। রান্না করতে গিয়েই এই আগুন লাগে। এব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছে দুঃস্থ ওই পরিবারটি।