চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি
Connect with us

খেলার খবর

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৭ মার্চ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রুদ্ধশ্বাস জয় পেল ম্যানচেস্টার সিটি। ২-০ গোলে বরুসিয়া মুনসেনগ্লাডব্যাচকে হারালো ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই আক্রমণ জারি রেখেছিল ম্যানচেস্টার সিটি, পাল্টা প্রতি আক্রমণও জারি রেখেছিল বরুসিয়া মুনসেনগ্লাডব্যাচ।

শুরুতেই ১২ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটির হয় প্রথম গোলটি করেন কেভিন দে ব্রুইনের। এরপর পাল্টা বরুসিয়া মুনসেনগ্লাডব্যাচও প্রতি আক্রমণ জারি রাখে। পরবর্তীতে ১৮ মিনিটের মাথায় ম্যানচেষ্টার সিটির হয় দ্বিতীয় গোল করেন গুন্দয়ান। এরপর বরুসিয়া মুনসেনগ্লাডব্যাচ প্রথমার্ধের শেষ পর্যন্ত চেষ্টা করলেও গোলের মুখ দেখতে ব্যর্থ হন তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণ এবং প্রতি আক্রমণ জারি থাকলেও গোলের মুখ দেখতে পারেনি বরুসিয়া মুনসেনগ্লাডব্যাচ। ২-০ গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ম্যানচেস্টার সিটি। এর আগে প্রথম পর্বেও ২-০ গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। দুটি লিগ মিলিয়ে ৪-০ গোলে জিতে টানা চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেল ম্যানচেস্টার সিটি।

Continue Reading
Advertisement