উদ্ধার চিতাবাঘের দেহ। চাঞ্চল্য এলাকায়
Connect with us

জেলার খবর

উদ্ধার চিতাবাঘের দেহ। চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মার্চ : চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত ভুটান সীমান্তবর্তী চা বাগানে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত ভুটান সীমান্তবর্তী মাকরাপাড়া চা বাগানের ২৯ নম্বর সেক্সানে চিতাবাঘের দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বনদপ্তরের কর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।