বাংলা থেকে পাচার শয়ে শয়ে রক্তের প্যাকেট! কলকাতার লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের কীর্তি ফাঁস
Connect with us

ভাইরাল খবর

বাংলা থেকে পাচার শয়ে শয়ে রক্তের প্যাকেট! কলকাতার লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের কীর্তি ফাঁস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার আরও একটি ব্লাড ব্যাঙ্ক (Blood Bank)-এর বিরুদ্ধে রক্ত নিয়ে বেআইনি কারবারের অভিযোগ সামনে এসেছে। পদ্মপুকুরের হেল্থ পয়েন্ট (Health Point) এবং যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক (Ashok Blood Bank)-এর পর এবার সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক (Life Care Blood Bank)-কে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, গত ছয় মাসে অন্তত সাড়ে ৩ হাজার ইউনিট লোহিত রক্তকণিকা (RBC – Red Blood Cells) বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে বিক্রি করা হয়েছে।

স্বাস্থ্যভবন (Swasthya Bhavan) সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পরপর তিনবার নোটিস (Notice) পাঠানো হয়েছে। প্রথমবার হাজির হয়ে RBC বিক্রির কিছু তথ্য জমা দেওয়া হলেও, পরবর্তী দু’টি নোটিসে কর্তৃপক্ষ উপস্থিত হননি বলে অভিযোগ। এছাড়া কত টাকায় রক্ত বিক্রি হয়েছে, কত পরিমাণ প্লাজমা (Plasma) সরবরাহ করা হয়েছে এবং তার পূর্ণ হিসাব এখনও জমা পড়েনি।

স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, প্রয়োজনীয় নথি ও তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, এর আগেও পদ্মপুকুরের হেল্থ পয়েন্ট এবং যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে ভিনরাজ্যে রক্ত বিক্রির অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য দফতরের তদন্তে জানা যায়, ছয় মাসে বিহার ও উত্তরপ্রদেশে প্রায় ২ কোটি টাকার রক্ত ও রক্তজাত উপাদান বিক্রির অভিযোগ রয়েছে। সেই তদন্তে আরও অভিযোগ ওঠে, এসএসকেএম (SSKM)-এর দ্বিতীয় বর্ষের কয়েকজন এমবিবিএস (MBBS) পড়ুয়াকে চিকিৎসক পরিচয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল।

Advertisement
ads ads

এই ঘটনার পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অশোক ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ সামনে আসায় তদন্ত আরও জোরদার করা হয়েছে। এখন স্বাস্থ্য দফতর পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।