কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
Connect with us

রাজ্যের খবর

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মার্চ :আবারও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, বুধবার সকাল নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চার তলায় আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর চারতলায় প্রথম আগুন লাগে। হাসপাতালে চার তলায় একটি প্লাগ পয়েন্টে প্রথম আগুনের ফুলকি দেখতে পান হাসপাতালে কর্মরত কর্মীরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ওই বিল্ডিংয়েই করোনা রোগীদের চিকিৎসা করা হয়। গোটা ওয়ার্ডের বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন। তবে ওই নির্দিষ্ট ওয়ার্ডে ছিলেন ১০ জন রোগী। আগুন লাগার সাথে সাথেই তাদের সেখান থেকে সরানোর কাজ শুরু করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি আতঙ্কিত না হওয়ার বার্তা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবারেই প্রথমবার নয়, গত বছরের অক্টোবর মাসেও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে আইসিইউতে আগুন লাগে। সেসময় সেখানে চিকিৎসাধীন অনেক রোগীও ছিলেন। তাদের সেখান থেকে সরিয়ে আনা হয়। এমনকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বুধবারও ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি।