তৃণমূলের আপত্তি নির্বাচনমুখী রাজ্যগুলিতে কোভিডের শংসাপত্র থেকে সরিয়ে ফেলা হল প্রধানমন্ত্রী মোদীর ছবি
Connect with us

দেশ

তৃণমূলের আপত্তি নির্বাচনমুখী রাজ্যগুলিতে কোভিডের শংসাপত্র থেকে সরিয়ে ফেলা হল প্রধানমন্ত্রী মোদীর ছবি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ মার্চ : অবশেষে করোনা ভ্যাক্সিনে শংসাপত্র থেকে সরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোদীর ছবি দেওয়া শংসাপত্র দেওয়া হবে না টিকা গ্রহণকারীকে। নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ার পরেই ওই শংসাপত্রে মোদীর ছবি এবং ছাপার অক্ষরে তাঁর দেওয়া বার্তা নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেস।

তাদের আপত্তি ছিল, দিনের পর দিন করোনা মোকাবিলায় সামনে থেকে দাঁড়িয়ে যুদ্ধ করছেন য চিকিৎসক, নার্স এবং অন্য চিকিৎসাকর্মীরা। কিন্তু এর ফলে তাদেরকে এড়িয়ে সব কৃতিত্ব একাই ছিনিয়ে নিচ্ছেন মোদী। এটি ক্ষমতা প্রদর্শনের মাধ্যম বলে আপত্তি করে তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের আপত্তির কারণে গত ৬ মার্চে কেন্দ্র সরকারকে শংসাপত্র থেকে মোদীর ছবি সরানোর নির্দেশ দেয় কমিশন। জবাবে গত ৯ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি দিয়ে জানিয়েছেন, চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কমিশনের নির্দেশানুযায়ী যাবতীয় পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাই টিকার শংসাপত্র থেকে মোদীর ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নতুন নির্দেশে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা এবং পুদুচেরিতে মোদীর ছবি দেওয়া করোনা টিকার শংসাপত্র দেওয়া হবে না এখন থেকে।

Continue Reading
Advertisement