টিকাকরণ চললেও গত ২৪ ঘন্টায় একলাফে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তর সংখ্যা
Connect with us

দেশ

টিকাকরণ চললেও গত ২৪ ঘন্টায় একলাফে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তর সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ মার্চ : করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। মাস্ক না পড়া কারণে করোনা ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ মূলত বাইরে রাস্তাঘাটে বের হলে মাস্ক পড়া অত্যন্ত জরুরি।

সে ক্ষেত্রে সাধারণ মানুষের একাংশ মাস্ক না পড়ার কারণে এই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত বলে মনে করছেন তারা৷ জানা গেছে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে, ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৮৫৪ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। এনিয়ে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার ৫৬১ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ১২৬ জনের। গতকাল থেকে কিছুটা কম৷ তবে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে দেশে প্রাণ গিয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ১৮৯ জনের। এসবের মধ্যেও কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। দেশে ১ কোটি ৯ লক্ষ ৩৮ হাজার ১৪৬ জন করোনা মুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে গত একদিনে সুস্থ ২০ হাজার ৬৫২ জন। অন্যদিকে মহারাষ্ট্রে ক্রমশঃ সংক্রমণ বাড়ছে। এনিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্র সরকার। তবে এপর্যন্ত করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ২২৬ জন।

Continue Reading
Advertisement