বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে মৃত শতাধিক
Connect with us

দেশ

বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে মৃত শতাধিক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ মার্চ : করোনা টিকাকরণ প্রদানের মধ্যেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কয়েকদিন ধরেই একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে,

গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৩২৭ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে ৮ শতাংশ বেশি। মৃত্যু হয়েছে ১০৮ জনের। গত ২৪ ঘন্টায় রোগ মুক্ত হয়েছে ১৪ হাজার ২৩৪ জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৮৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ জন। চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হলো সাধারণ মানুষের একাংশের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলা৷ রাস্তাঘাটে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা। যে করোনার দাপট কমে গিয়েছিল, তাই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দেশে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলার বার্তা দিয়েছেন চিকিৎসকরা।