দেশ
শনিবার করোনা টীকা নিলেন চতুর্দশ দলাই লামা
নিউজ ডেস্ক , ০৬ মার্চ : প্রথম দফায় করোনা টীকাকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার টীকাকরণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের উপরের যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের দেওয়া হবে করোনা টীকা।
১লা মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফা অর্থাৎ প্রবীণদের করোনা টীকাকরণ প্রক্রিয়া। প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার টিকা নিলেন দলাই লামা। শনিবার সকালে হিমাচলপ্রদেশের ধরমশালার হাসপাতালে টীকা নেন তিনি।টীকা নেওয়ার পর দলাই লামা বলেন, “এই গুরুতর সমস্যার প্রতিকারে ইঞ্জেকশন খুব উপকারী হতে পারে। আমি নিয়েছি। আমি চাই আরোও বেশী মানুষ সাহস করে ইঞ্জেকশন নিন”।দলাই লামা নন, দলাই লামা-সহ তাঁর পারিপার্শ্বিক ব্যক্তিদের করোনা টিকা দেওয়ার আবেদন জানিয়েছিল সেন্ট্রাল টিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। সেই মতো করোনা টিকা পেলেন দলাই লামা সহ বাকিরা।উল্লেখ্য, দীর্ঘ ১০ মাস করোনার সাথে লড়াইয়ের পর ১৬ই জানুয়ারি ২০২১ থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল করোনা টীকাকরণের প্রথম পর্ব। প্রথম দফায় করোনা ফ্রন্টলাইনারদের টীকাকরণ করা হয়। যার মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং প্রশাসন ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এবারে দ্বিতীয় পর্যায়ে টীকাকরণ করা হবে ষাটোর্ধ্ব সমস্ত মানুষদের।
