বৃদ্ধি পেল প্লাটফর্ম টিকিটের মূল্য, শিরে সংক্রান্তি আমজনতার
Connect with us

দেশ

বৃদ্ধি পেল প্লাটফর্ম টিকিটের মূল্য, শিরে সংক্রান্তি আমজনতার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ মার্চ : পেট্রোপণ্য, গ্যাসের মূল্য বৃদ্ধির ধাক্কা সামলাতে না সামলাতেই আরো এক ধাক্কা সাধারণ মানুষের পকেটে। এক ধাক্কায় তিনগুণ বাড়লো প্ল্যাটফর্ম টিকিটের দাম। ১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে প্লাটফর্মের টিকিটের দাম ৩০ টাকা করল ভারতীয় রেল। আচমকা টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সমস্যা দেখা দিয়েছে নিত্যযাত্রীদের।

বাড়ানো হল স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন (প্যাসেঞ্জার ট্রেন)-এর ভাড়াও। এত দিন সাধারণ ১০ টাকার টিকিট কেটেই ওই ট্রেনে ওঠা যেত। এ বার থেকে তাতে উঠতে গেলে ৩০ টাকার টিকিট কাটতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে ট্রেনে না ওঠেন, তার জন্য এর আগে ফেব্রুয়ারি মাসেও স্বল্পদূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল।তবে রেলের তরফে জানানো হয়েছে, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অস্থায়ী। করোনা কালে স্টেশনে বা ট্রেনে যাতে অনাবশ্যক ভিড় না হয়, এবং খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ যাতে ট্রেনে না চড়েন তাই এই সিদ্ধান্ত নেওয়া। শুধুমাত্র রেলস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযথা জমায়েত করে ভিড় বাড়লে করোনার ঝুঁকি আরও বাড়তে পারে, বলে জানায় রেল। আগুন দ্রব্যমূল্যের বাজারে হঠাৎ টিকিটের দাম বৃদ্ধির কারণে শিরে সংক্রান্তি আমজনতার। তবে, লোকাল ট্রেনের ভাড়া এখনই বাড়ানো হচ্ছে না।

Continue Reading
Advertisement