তৃণমূল কংগ্রেসে যোগদান রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শতাধিক অস্থায়ী কর্মীর
Connect with us

রায়গঞ্জ

তৃণমূল কংগ্রেসে যোগদান রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শতাধিক অস্থায়ী কর্মীর

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৪ মার্চ : আসন্ন নির্বাচনের প্রাক্কালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শতাধিক অস্থায়ী কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বৃ্হস্পতিবার রায়গঞ্জ পাব্লিক বাসস্ট্যান্ড চত্বরে অবস্থিত তৃণমূল শ্রমিক সংগঠন inttuc কার্যালয়ে যোগদানকারী সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব।

তৃণমূল শ্রমিক সংগঠন inttuc র জেলা সভাপতি তথা তৃণমূলের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ, তৃণমূল অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের জেলা সভাপতি প্রশান্ত মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসুচীতে।
তৃণমূল অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের জেলা সভাপতি প্রশান্ত মল্লিক জানিয়েছেন, বিভিন্ন দলের অধীনে থেকে কাজ করে আসছিলেন। কিন্তু তাদের প্রাপ্য সুবিধা তারা পাচ্ছিলেন না। এই কারণে তারা অন্যান্য দলের সংস্রব ত্যাগ করে মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

Continue Reading
Advertisement