রাজনীতি
প্রচারে অভিনবত্ব। “দিন বদলের গান” বাঁধলো পদ্ম শিবির
নিউজ ডেস্ক , ০৫ মার্চ : বঙ্গের পারদ এখন উর্ধ্বমুখী। বাংলার মসনদ নিজেদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সব রাজনৈতিক দলগুলি। কে বেশি আসনে জয়লাভ করবে, সেসব চিন্তা ঘুম কেড়েছে শাসক থেকে বিরোধী উভয়েরই। নির্বাচনী রণকৌশল একেক দলের একেকরকম।
নির্বাচনী ম্যাসকট, দেওয়াল লিখন, অভিনব স্লোক -গান সবকিছুকে হাতিয়ার করে চলছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বঙ্গবাসীর মন জয় করতে অভিনব পন্থা অবলম্বনের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। বঙ্গবাসী সংস্কৃতিপ্রেমী আর সেই সংস্কৃতিমনস্ককে হাতিয়ার করে নির্বাচনী গান বেঁধেছে পদ্ম শিবির৷ নাম দেওয়া হয়েছে “দিন বদলের গান”।এর আগে ফ্যাসিবাদ বিরোধী ইটালিয়ান গান – “বেলা চাও” এর প্যারোডি “পিসি যাও” তৈরি করেছিল বিজেপি। সেখানে উল্লেখ ছিল মমতা সরকারের বিভিন্ন নেতিবাচক দিকের। এমনকী বিজেপি বিরোধী লোকেরাও এই গানটি বেশ পছন্দ করেছেন। এরমধ্যেই চলে এসেছে বিজেপির দ্বিতীয় রাজনৈতিক গান।এই গানের মাধ্যমে ডাক দেওয়া হয়েছে বিপ্লবেরও। এবারের গানে সরাসরি বিপ্লবের ডাক, পালটে ফেলার ডাক দিয়ে লেখা হয়েছে— “তোমার কথায় আমার কথায়/ আসুক বিপ্লব।” কৃষি, শিল্পের দাবি উঠেছে সুরে সুরে। এসেছে “সোনার বাংলা” গড়ার কথাও।রাজ্যে BJP ক্ষমতায় এলে শিল্পের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও উন্নতির দাবি করা হয়েছে এই ‘দিন বদলের গান’-এ । গেরুয়া শিবিরের দাবি, BJP ক্ষমতায় এলেই হাসবে ঘরের মেয়েরা।
