নাবালিকার বিবস্ত্র গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
Connect with us

রাজ্যের খবর

নাবালিকার বিবস্ত্র গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ ফেব্রুয়ারি : কলকাতার জোড়াবাগান এলাকায় নাবালিকার নগ্ন গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ৯ বছরের ওই নাবালিকা বুধবার রাত থেকেই নিখোঁজ ছিল। এরপর বৃহস্পতিবার সকালে এলাকার একটি বহুতলের তিন তলার সিঁড়ি থেকে দেহটি উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।

শোভাবাজার থেকে জোড়াবাগানে মামারবাড়িতে বেড়াতে এসেছিল সে। পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে তাকে।ঘটনার খবর পেয়ে জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। ঘটনায় স্নিফার ডগ নিয়ে তল্লাশিতে নামে লালবাজার থানার তদন্তকারী পুলিশ। যে রাস্তায় স্নিফার ডগ তার গন্ধ শোঁকা শেষ করেছিল, সেখানকার সব ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজেই অপরাধীর সূত্র মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে। সেই অপরাধ ঢাকতেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু হয়েছে।