শুক্রবার রাজ্য বাজেট, তাকিয়ে রাজ্যের মানুষ
Connect with us

রাজ্যের খবর

শুক্রবার রাজ্য বাজেট, তাকিয়ে রাজ্যের মানুষ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ ফেব্রুয়ারি : পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। এবার পালা রাজ্য বাজেটের। ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার কথা রয়েছে বর্তমান সরকারের। তবে সামনে বিধানসভা নির্বাচন থাকায় বর্তমান পরিস্থিতিতে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব নয়।

তাই ভোট অন একাউন্ট ধরে সংক্ষিপ্ত বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী। তবে সূত্রের খবর অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় তিনি বাজেট বক্তব্য পাঠ করতে পারবেন না। সেক্ষেত্রে বাজেট পেশ করার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ রাজনৈতিক মহলের ধারণা সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে সেদিকে তাকিয়ে বাজেট পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে তৃণমূল সরকারের ১০ বছর পূর্তি হলেও মানুষের মন জয় করতে গেলে বাজেটে তার কিছু আভাস বাজেটে থাকতে পারে বলে মনে করছে ভোট বিশেষজ্ঞদের একাংশ। কারণ ইতিমধ্যেই তৃণমূল স্বাস্থ্য সাথী কার্ডকে গেম চেঞ্জার হিসেবে ধরে নিয়ে আসন্ন বিধানসভা ভোট যুদ্ধে অবতীর্ণ হলেও রাজ্যে কর্মসংস্থানের তীব্র সমস্যা থেকে শুরু করে দৈনন্দিন উন্নয়নমূলক কাজ কর্ম বড় ইস্যু এবারে। তাই ভোট অন একাউন্ট পেশ করে রাজ্য বাজেট ভোটমুখী হয় কি না এখন সেটাই দেখার।

Continue Reading
Advertisement ads