প্রজাতন্ত্র দিবসের দিন গণ্ডগোলের মাস্টারমাইন্ডদের সন্ধান পেতে আর্থিক পুরষ্কার ঘোষণা করল দিল্লি পুলিশ
Connect with us

দেশ

প্রজাতন্ত্র দিবসের দিন গণ্ডগোলের মাস্টারমাইন্ডদের সন্ধান পেতে আর্থিক পুরষ্কার ঘোষণা করল দিল্লি পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ ফেব্রুয়ারি : গত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনায় পলাতক অভিযুক্তদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করল দিল্লি পুলিশ। ৮ অভিযুক্তের হদিশ পেতে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে।

জানা গেছে গন্ডগোলের ঘটনায় মূল অভিযুক্ত দীপ সিং, জুগরাজ সিং, গুরজট সিং ও গুরজন্ট সিং এই চারজনের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা করে পুরষ্কার দেওয়া হবে। অন্যদিকে জাজবীর সিং, বুটা সিং, সুখদেব সিং ও ইকবাল সিংয়ের কোনো হদিশ দিতে পারলে ৫০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হবে বলে দিল্লি পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য গত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন গন্ডগোলের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। দিল্লি পুলিশের ওপর হামলা পাশাপাশি লালকেল্লায় তাণ্ডব চালানো হয়। এই ঘটনায় বেশকয়েকজনের নামে মামলা রুজু করেছে পুলিশ। তাদের মধ্য থেকেই পলাতক এই ৮ জনের বিরুদ্ধে সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করল দিল্লি পুলিশ।