পোলিও এর বদলে শিশুদের খাওয়ানো হল স্যানিটাইজার
Connect with us

দেশ

পোলিও এর বদলে শিশুদের খাওয়ানো হল স্যানিটাইজার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ ফেব্রুয়ারি : “দো বুন্দ জিন্দেগি কে”, এই শ্লোগান দিয়েই সর্বত্র প্রচারাভিযান চালানো হয় পোলিও টিকাকরণের, তবে পোলিও খাওয়ানোর নামে স্যানিটাইজার খাওয়ানোর মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটলো মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের এক স্বাস্থ্যকেন্দ্রে পোলিওর জায়গায় স্যানিটাইজারের ফোঁটা দিয়ে দেওয়া হল শিশুদের মুখে।

মারাত্মক এই ঘটনায় ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন শিশু। যদিও সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
সোমবার মহারাষ্ট্রের যবতমাল জেলায় ঘটঞ্জি তহসিলের ভাম্বোরা স্বাস্থ্যকেন্দ্রে একটি কেন্দ্রে পোলিও টীকাকরণ কর্মসূচী চলছিল। তার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। তার মধ্যেই অসাবধানতায় এই ঘটনা ঘটে যায়। দুপুর ২টো নাগাদ ওই স্বাস্থ্যকেন্দ্রের ৩ কর্মী, ১ জন স্বাস্থ্য আধিকারিক, ১ জন আশাকর্মী এবং ১ জন অঙ্গনওয়াড়ি কর্মী তাঁদের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ওই ১২ জন শিশুকে ডেকে ফের পোলিও খাওয়ানো হয়। এরপরেই শুরু হয় বমি-বমি ভাব এবং শরীরে টান৷ অনেকে ঘটনাস্থলেই বমি করতে শুরু করে দেয়৷ এই দেখার পরে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সকল আক্রান্ত শিশুকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী বসন্তরাও নায়েক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷ কর্তব্যে গাফিলতির অভিযোগে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের সাসপেন্ড করা হয়েছে বলে জানান, ইয়াবতমল জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক শ্রীকৃষ্ণ পঞ্চাল।