রাজনীতি
পুর প্রশাসকের পর জেলা সভাপতির পদও গেল জিতেন্দ্র তিওয়ারির
নিউজ ডেস্ক , ১৭ জানুয়ারী : দলের বিরুদ্ধে প্রকাশ্যে একের পর বিস্ফোরক মন্তব্য করে রোষানলে পড়েছিলেন আসানসোলের তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিশেষ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এঘটনার প্রেক্ষিতে প্রথমে পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
এবার জেলা সভাপতির পদও খোয়াতে হল তাঁকে। নতুন জেলা সভাপতি হলেন অপূর্ব মুখোপাধ্যায়। উল্লেখ্য জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে থাকবেন নাকি অন্য কোনো দলে যোগ দেবেন তা নিয়ে ডিসেম্বরের প্রথমেই থেকেই জল্পনা চলছিল। একদিকে দলের বিরুদ্ধে ক্ষোভ আর অন্যদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে দলীয় নেতৃত্বের রোষানলে পড়েন তিনি। সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেন তিনি। এনিয়ে চাপ বাড়লে পরবর্তীতে কলকাতায় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি দিদিকে দুঃখ দিতে পারবেন না। তাই সুরনরম করে থেকে যান তৃণমূলেই। এনিয়ে এতদিন দলের কোনও অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে। পরবর্তীতে দলের কাজে অংশ নিলেও পুরপ্রশাসক পদ ফিরে পাননি তিনি। এবার জেলা সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হল তাঁকে। তবে বিধায়ক পদ নিয়ে দলের সাধারণ কর্মী হিসেবে কাজ চালিয়ে যেতে চান বলেই জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।
