১০ বছরের আশীর্বাদের বিধ্বংসী সেঞ্চুরি! বৈভবের ভাই নিয়ে ক্রিকেটে নতুন চমক
Connect with us

খেলার খবর

১০ বছরের আশীর্বাদের বিধ্বংসী সেঞ্চুরি! বৈভবের ভাই নিয়ে ক্রিকেটে নতুন চমক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের বর্তমান বিস্ময় বালক (Wonder Kid) বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ (Orange Cap) জেতার পর এখন তিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। বৈভবের এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ক্রিকেটমহলের নজর কেড়ে নিলেন তাঁর ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ সূর্যবংশী। সম্প্রতি বিহারের সমস্তিপুরে একটি স্থানীয় প্রস্তুতি ম্যাচে (Practice Match) ব্যাট হাতে যে দাপট দেখাল খুদে আশীর্বাদ, তা রীতিমতো সাড়া ফেলেছে।

ক্রিকেট অ্যাকাডেমি তাজপুরের হয়ে মাঠে নেমে আশীর্বাদ ৮৭ বলে ১০৩ রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেছে। তার এই ইনিংসে ছিল ২০টি চার (Boundary) এবং একটি ছক্কা (Six)। দাদার ব্যাটিংয়ে যেখানে মারকুটে মেজাজের ছাপ স্পষ্ট, সেখানে আশীর্বাদ প্রমাণ করেছে সে টেকনিক্যালি (Technically) বেশ পরিণত। তার এই স্ট্রাইক রেট ছিল ১১৮.৩৯। আশীর্বাদের এই সেঞ্চুরিতে ভর করে দল ২৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে।

Image

নিজের খুদে ভাইয়ের এই সাফল্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন দাদা বৈভব। শ্রীলঙ্কায় ভারত ‘এ’ (India A) দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে ব্যস্ত থাকলেও ভাইয়ের জন্য অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। আশীর্বাদের বাবা সঞ্জীব সূর্যবংশীও ছেলের সাফল্যে অত্যন্ত আবেগপ্রবণ।

Advertisement
ads

উল্লেখ্য, বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছে। শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ভারতের হয়ে কনিষ্ঠতম অভিষিক্ত ক্রিকেটার হওয়ার পথে তিনি। একদিকে বৈভবের আন্তর্জাতিক অভিষেক নিয়ে জল্পনা, অন্যদিকে আশীর্বাদের দুরন্ত পারফরম্যান্স—সব মিলিয়ে সূর্যবংশী পরিবার এখন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ক্রিকেটপ্রেমীদের অনেকেরই মতে, দাদা বৈভবের মতোই আশীর্বাদ ভবিষ্যতে দেশের ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়তে চলেছে। আপাতত সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদের সেলিব্রেশনের ছবি ও ভিডিও (Video) ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

Advertisement
ads