প্রবীণ মালকিনকে শ্লীলতাহানি ও মারধর! সল্টলেকে ‘চোর’ স্লোগানের মাঝে গ্রেপ্তার জয়প্রকাশ
Connect with us

ভাইরাল খবর

প্রবীণ মালকিনকে শ্লীলতাহানি ও মারধর! সল্টলেকে ‘চোর’ স্লোগানের মাঝে গ্রেপ্তার জয়প্রকাশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের নতুন বিজেপি সরকারের (BJP Government) আমলে আইনি জালে জড়ালেন আরও এক হেভিওয়েট তৃণমূল নেতা। সল্টলেকের (Salt Lake) এ.ই ব্লকের ৩৩৭ নম্বর ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে রাখা, বৃদ্ধা মালকিনকে কটূক্তি, মারধর এবং শ্লীলতাহানির (Molestation) অভিযোগে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হলো তৃণমূলের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumdar)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে সংশ্লিষ্ট ফ্ল্যাটটি নামমাত্র ভাড়ায় নিয়েছিলেন জয়প্রকাশ। ২০১৫ সালে সেই ভাড়ার চুক্তির (Rent Agreement) মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রভাবে ফ্ল্যাটটি খালি করেননি, উল্টে সেটিকে নিজের অফিস বানিয়েছিলেন। ফ্ল্যাটের মূল মালিকের মৃত্যুর পর তাঁর বৃদ্ধা স্ত্রী আরতি রায়চৌধুরী আইনি নোটিশ (Legal Notice) দিলেও কোনো কাজ হয়নি। বুধবার ফ্ল্যাটে তালা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন জয়প্রকাশ ওই প্রবীণ মহিলাকে ধাক্কা মারেন। এই খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে তাঁর গাড়ির চাবি কেড়ে নেন ও ‘চোর চোর’ স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখান। বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তাঁকে আটক করে এবং পরে বিএএনএস (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার করে।

বর্তমানে বিধানসভা নির্বাচনে (Assembly Election) ভরাডুবির পর তৃণমূলের অন্দরে যখন বিধায়ক বিদ্রোহ চরমে, ঠিক তখনই জয়প্রকাশের এই গ্রেপ্তারিতে দল আরও কোণঠাসা হয়ে পড়ল। প্রসঙ্গত, গত কয়েকদিনে তোলাবাজি (Extortion) ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা পুরসভার (KMC) তিন তৃণমূল কাউন্সিলর— সুদীপ পোল্লে, সচিন সিং এবং ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানাও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

Continue Reading
Advertisement