ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি! প্রচারের ফাঁকে ভাইরাল জনসংযোগ
Connect with us

ভাইরাল খবর

ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি! প্রচারের ফাঁকে ভাইরাল জনসংযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার স্বাদ মানেই ঝালমুড়ি। আর জঙ্গলমহল (Junglemahal) সফরে এসে সেই স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ঝাড়গ্রামে জনসভা সেরে হেলিপ্যাড গ্রাউন্ডে (Helipad ground) যাওয়ার পথে ঝাড়গ্রাম কলেজ মোড়ে আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি। বিক্রম সাউয়ের ‘চবনলাল স্পেশাল ঝালমুড়ি’র দোকানে দাঁড়িয়ে ১০ টাকা দিয়ে মুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী। শুধু নিজে খাওয়াই নয়, উপস্থিত সকলকেও ঝালমুড়ি খাইয়ে জনসংযোগ (Public relations) সারলেন তিনি।

এমন বিরল দৃশ্য দেখে কলেজ মোড়ে মানুষের ভিড় জমে যায়। সমর্থকরা ‘জয় শ্রী রাম’ ও ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান (Slogan) দিতে থাকেন। ঝালমুড়ি হাতে মোদির এই সহজ-সরল মেজাজের ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল (Viral)।

Advertisement
ads

এদিন ঝাড়গ্রামের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে (TMC) কড়া ভাষায় বিঁধলেন মোদি। তিনি অভিযোগ করেন, রাজ্যে বিদ্যুৎ না থাকলেও চড়া বিল চলে আসে। প্রধানমন্ত্রীর কথায়, “তৃণমূলের সিন্ডিকেট রাজ (Syndicate raj) বাংলার সবকিছু নষ্ট করেছে। মোদি সংকল্প নিয়েছে, প্রতিটি লুটেরার হিসেব নেওয়া হবে।” তিনি আরও জানান, বিজেপি ক্ষমতায় এলে বিদ্যুৎ বিল শূন্য করতে ‘মুক্ত বিজলি যোজনা’র মাধ্যমে সোলার প্যানেল (Solar panel) বসাতে ৮০ হাজার টাকা পর্যন্ত সাহায্য করা হবে।

জঙ্গলমহলের উন্নয়নে মোদি একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ‘বনধন কেন্দ্র’ (Van Dhan Kendra)-এর পরিসর বাড়িয়ে জনজাতি মহিলাদের আয়ের পথ প্রশস্ত করা হবে। পাশাপাশি ঝাড়গ্রামকে ‘অরণ্যসুন্দরী’ হিসেবে উল্লেখ করে এখানে ইকো-ট্যুরিজম (Eco-tourism) ও হোম-স্টে’র সম্ভাবনা বাড়ানোর কথা বলেন। আবাসের জন্য ১.৫ লক্ষ টাকা এবং চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার গ্যারান্টিও দেন তিনি। বক্তব্যের শেষে স্থানীয় দেবী মা সাবিত্রী ও কনকদুর্গাকে প্রণাম জানিয়ে বাংলার মানুষের আশীর্বাদ চান প্রধানমন্ত্রী।

Continue Reading
Advertisement