সংসদে কেন্দ্রের ‘ষড়যন্ত্র’ পরাজিত! মহিলা বিল ভেস্তে যাওয়ায় বিজেপিকে বিঁধলেন প্রিয়াঙ্কা
Connect with us

দেশের খবর

সংসদে কেন্দ্রের ‘ষড়যন্ত্র’ পরাজিত! মহিলা বিল ভেস্তে যাওয়ায় বিজেপিকে বিঁধলেন প্রিয়াঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল (Constitutional Amendment Bill) পাশ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার এআইসিসি (AICC) সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন (Two-thirds Majority) না পাওয়ায় একে ‘গণতন্ত্রের জয়’ এবং কেন্দ্রের জন্য ‘কালো দিন’ (Black Day) হিসেবে অভিহিত করেছেন তিনি।

ওয়েনাড়ের সাংসদ বলেন, “গতকাল যা ঘটেছে তা আসলে সংবিধান এবং বিরোধী ঐক্যের (Opposition Unity) জয়। কেন্দ্র সরকার মহিলাদের ব্যবহার করে ক্ষমতা চিরস্থায়ী করার চক্রান্ত করেছিল, যা আজ পরাজিত হয়েছে।” প্রিয়াঙ্কা সরাসরি অভিযোগ করেন, বিজেপি আসলে নারীদের অধিকার নয়, বরং ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের (Delimitation) মাধ্যমে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চেয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, “উন্নাও, হাতরাস বা মণিপুরের নির্যাতিতাদের সময় সরকার কোথায় ছিল? আজ হঠাৎ নির্বাচনের মুখে কেন এই নাটক?”

প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেন, বর্তমানে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির (Inflation) চাপে মহিলারা জর্জরিত, তাই কেবল মিডিয়া হাইপ (Media Hyp) দিয়ে তাঁদের মন জয় করা সম্ভব নয়। তিনি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি সদিচ্ছা থাকে তবে ২০২৩ সালে সর্বসম্মতভাবে গৃহীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ (Nari Shakti Vandan Adhiniyam) বিলটি ফিরিয়ে এনে অবিলম্বে কার্যকর করা হোক। উল্লেখ্য, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পরিবর্তনের যে প্রস্তাব কেন্দ্র দিয়েছিল, বিরোধীরা তাকে ‘স্বৈরাচারী’ (Autocratic) পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে। ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের আগে প্রিয়াঙ্কার এই আক্রমণ জাতীয় রাজনীতিতে কেন্দ্র-বিরোধী সংঘাতকে এক নতুন মাত্রা দিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement