ভাইরাল খবর
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ! মালদহে রাতভর আন্দোলনের পর ফের পথ অবরোধ
ডিজিটাল ডেস্কঃ বুধবারের উত্তপ্ত পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে উত্তজনা ছড়াল মালদহে। কালিয়াচকের (Kaliachak) পর এবার পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় ব্যাপক বিক্ষোভ-আন্দোলন (Protest) শুরু হয়েছে। বিক্ষোভকারীদের মূল দাবি, বৈধ নথিপত্র (Valid Documents) থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে ভোটার তালিকা (Voter List) থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক (National Highway) সম্পূর্ণ অবরুদ্ধ (Blocked) করে দেয় বিক্ষোভকারীরা। মাঝরাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড (Barricade) করে চলে বিক্ষোভ প্রদর্শন। এর ফলে কার্যত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন (Disconnected) হয়ে পড়েছে। এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট (Traffic Jam), যাতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
উল্লেখ্য, বুধবার সারাদিনই মালদহের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত ছিল। কালিয়াচকের সুজাপুরে বিডিও অফিসে (BDO Office) ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে (Judicial Magistrate) দীর্ঘক্ষণ আটকে রাখার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পুরাতন মালদহের নারায়ণপুর এলাকায় বিএসএফ ক্যাম্পের (BSF Camp) কাছে ফের সড়ক অবরোধ শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে একটি বিশেষ সম্প্রদায়কে বেছে বেছে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন (Movement) চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি (Threat) দিয়েছেন তাঁরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মালদহ থানার বিশাল পুলিশ বাহিনী (Police Force) এবং কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের মোতায়েন রাখা হয়েছে।
