খলিস্তানি পান্নুন হত্যার ষড়যন্ত্রে গ্রেপ্তার নিখিল! দোষী সাব্যস্ত ভারতীয় যুবকের সাজা ঘোষণা
Connect with us

অফবিট

খলিস্তানি পান্নুন হত্যার ষড়যন্ত্রে গ্রেপ্তার নিখিল! দোষী সাব্যস্ত ভারতীয় যুবকের সাজা ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) ম্যানহাটেন ফেডারেল কোর্টে (Manhattan Federal Court) খলিস্তানি (Khalistani) জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) খুনের ষড়যন্ত্রে ভারতীয় যুবক নিখিল গুপ্তা (Nikhil Gupta) দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতে নিখিল স্বীকার করেছেন যে, তিনি পান্নুনকে হত্যার জন্য একজন হিটম্যান (Hitman) নিয়োগ করেছিলেন এবং তার হাতে মোটা টাকা দিয়েছেন।

নিখিলের বয়স ৫৪ বছর। আগামী ২৯ মে তাঁর সাজা (Sentencing) ঘোষণা হবে। সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রের (Czech Republic) পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিখিল অভিযোগ করেন, মার্কিন এজেন্টদের (US Agents) নির্দেশে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে তিনি আমেরিকায় (USA) প্রত্যর্পণ করা হন এবং তখন থেকে মার্কিন কারাগারে (US Jail) বন্দি ছিলেন।

ভারত সরকার (Government of India) ইতিমধ্যেই পান্নুনকে সন্ত্রাসবাদী (Terrorist) হিসেবে চিহ্নিত করেছে। তার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (Sikhs For Justice) ভারতে নিষিদ্ধ। আমেরিকায় বসে পান্নুন ভারত-বিরোধী (Anti-India) ষড়যন্ত্র ও হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে।

নিখিলের দোষী সাব্যস্ত হওয়ার খবর ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে সরগরম তৈরি করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement