আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে’! পাক সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
Connect with us

পাকিস্তান

আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে’! পাক সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানকে বিশেষ স্বার্থে ব্যবহার করে পরে ছুঁড়ে ফেলা হয়েছে— এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) খাজা আসিফ (Khawaja Asif)। তাও আবার পাকিস্তানের জাতীয় সংসদে (National Assembly) দাঁড়িয়ে। তাঁর দাবি, আমেরিকা (United States) পাকিস্তানকে “টয়লেট পেপার”-এর মতো ব্যবহার করেছে।

আসিফ জানান, ১৯৯৯ সালের পর এবং বিশেষ করে ৯/১১ হামলার পরে আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধে (War on Terror) শরিক হওয়া ছিল ইসলামাবাদের বড় ভুল। আফগানিস্তান ইস্যুতে ঘনিষ্ঠ সম্পর্ক (US-Pakistan Relation) পাকিস্তানের দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে এনেছে বলে মন্তব্য করেন তিনি।

তাঁর বক্তব্য, আফগান যুদ্ধে ‘জিহাদ’-এর ব্যাখ্যা বিভ্রান্তিকর ছিল। ১৯৮০-র দশকে সোভিয়েত-বিরোধী লড়াইও মূলত আমেরিকার কূটনৈতিক (Diplomatic) কৌশলের ফল। এজন্য তিনি প্রাক্তন সেনাশাসক জিয়াউল হক ও পারভেজ মুশাররফকে দায়ী করেন।

Advertisement
ads

খাজা আসিফ বলেন, আমেরিকাকে সমর্থন করতে গিয়ে পাকিস্তান তালিবানের বিরুদ্ধে অবস্থান নেয়, আকাশসীমা ও করাচি বন্দর (Karachi Port) ব্যবহারের সুযোগ দেয়। কিন্তু পরে চরমপন্থা, সন্ত্রাস ও অর্থনৈতিক চাপে (Economic Pressure) ডুবে যায় দেশ। তাঁর কথায়, “এই ক্ষতির কোনও পূরণ নেই।”

এই মন্তব্যে কূটনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Continue Reading
Advertisement