দেশের খবর
বাজেট অধিবেশনের সূচনাতেই উত্তেজনা! রাষ্ট্রপতির ভাষণে সংসদে হট্টগোল
ডিজিটাল ডেস্কঃ সংসদে (Parliament) শুরু হল কেন্দ্রীয় বাজেট অধিবেশন (Budget Session) ২০২৬–২৭। অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তাঁর ভাষণে কেন্দ্রীয় সরকারের একাধিক সামাজিক কল্যাণমূলক (Welfare Scheme) ও পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), সামাজিক সুরক্ষা প্রকল্প এবং বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-এর মতো উদ্যোগের প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সামাজিক ন্যায় (Social Justice) প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বর্তমানে প্রায় ৯৫ কোটি মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন (Corruption-Free Governance) গড়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
ভাষণে ২০২৬ সালকে ‘বিকশিত ভারত’ (Viksit Bharat)-এর পথে যাত্রার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিবর্ষ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তবে ভাষণের মাঝেই VB G RAM G বিল (VB G RAM G Bill)-এর প্রসঙ্গ তুলতেই সংসদের দুই কক্ষে তীব্র হট্টগোল শুরু হয়। বিরোধী দলের সাংসদরা (Opposition MPs) সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন।
রাষ্ট্রপতি জানান, এই বিলের মাধ্যমে কর্মসংস্থান (Employment) সৃষ্টি হবে এবং এতে দুর্নীতির কোনও সুযোগ থাকবে না। যদিও এই দাবিকে ঘিরেই বিরোধীদের আপত্তিতে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
