পুরোহিতের দেরিতে অসন্তোষ? পুজো না দিয়েই ফিরে গেলেন দিলীপ ঘোষ
Connect with us

ভাইরাল খবর

পুরোহিতের দেরিতে অসন্তোষ? পুজো না দিয়েই ফিরে গেলেন দিলীপ ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘চায়ে পে চর্চা’ (Chai Pe Charcha) কর্মসূচিতে যোগ দিতে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গুসকরায় (Guskara) গিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কর্মসূচির আগে প্রায় তিন শতাব্দী প্রাচীন রটন্তীকালী মন্দিরে (Ratanti Kali Temple) পুজো দিতে যান তিনি। কিন্তু পুজো না দিয়েই মন্দির থেকে ফিরে আসেন দিলীপ, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

জানা গিয়েছে, মন্দিরে তখন পুরোহিত পুজো করাচ্ছিলেন এবং আগে থেকেই বহু পুণ্যার্থী (Devotees) উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ মন্দিরে প্রণাম করে কিছুক্ষণ অপেক্ষা করলেও তিলক (Tilak) বা প্রসাদ না পাওয়ায় বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যান। এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দিলীপ ঘোষ।

ঘটনাটি নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) কটাক্ষ করে জানায়, নিয়ম মেনেই পুজো হয় এবং দিলীপ কোনও ভিআইপি (VVIP) নন। বিজেপির স্থানীয় নেতৃত্ব অবশ্য অভিযোগ করেছে, আগে জানানো সত্ত্বেও দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়া হয়নি।

Advertisement
ads

এদিকে, পুরোহিতের বক্তব্য, মঙ্গলবার হওয়ায় মন্দিরে ভিড় ছিল অত্যন্ত বেশি। সকলের পুজো শেষে দিলীপ ঘোষের পুজো করার পরিকল্পনা ছিল, কিন্তু তিনি অপেক্ষা না করেই চলে যান। পরে দিলীপ ঘোষ গুসকরা স্কুলমোড় এলাকায় চায়ের দোকানে গিয়ে কর্মসূচিতে যোগ দেন।