খেলার খবর
বাংলাদেশের পাশে দাঁড়ালে শাস্তি! নকভিকে কড়া বার্তা আইসিসির
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে চরম উত্তেজনা। বাংলাদেশকে (Bangladesh) বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) এই অবস্থান একেবারেই ভালোভাবে নেয়নি আইসিসি (International Cricket Council)।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেওয়ায় আইসিসি কড়া বার্তা দিয়েছে পাকিস্তানকে। সূত্রের খবর, পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা (Ban) আরোপ করা হতে পারে। তাতে কার্যত আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে (Isolation) হয়ে পড়বে পাক দল।
আইসিসি সূত্রে দাবি, নকভির বক্তব্যে ‘ব্ল্যাকমেল’-এর সুর রয়েছে, যা নিয়ামক সংস্থার কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সঙ্গে অলিখিত ‘দলবাজি’ করে আইসিসিকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ। আইসিসির শীর্ষ কর্তা ও সভাপতি জয় শাহ (Jay Shah)-এর নেতৃত্বাধীন বোর্ড এই চ্যালেঞ্জকে কঠোরভাবে দেখছে।
সম্ভাব্য শাস্তির তালিকায় রয়েছে—দ্বিপাক্ষিক সিরিজ (Bilateral Series) বন্ধ, এশিয়া কাপ (Asia Cup) থেকে বাদ পড়া, পাকিস্তান সুপার লিগে (PSL) বিদেশি ক্রিকেটারদের ‘নো এনওসি’ (No NOC) এবং আর্থিক বিপর্যয়।
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বয়কট করেনি পাকিস্তান। নকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার (Pakistan Government)। তবে তাঁর মন্তব্যে স্পষ্ট—বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে বলেই মনে করে পিসিবি। এই অবস্থানেই আইসিসি-পিসিবি সংঘাত আরও তীব্র হয়েছে।
