খেলার খবর
টি২০ বিশ্বকাপ বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন BCB ডিরেক্টর ইশতিয়াক সাদেক
ডিজিটাল ডেস্কঃ আইসিসি টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) থেকে বাংলাদেশের বিদায়ের সিদ্ধান্তের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board – BCB)-এ বড় পরিবর্তন। বিসিবির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক (Ishtiaq Sadeque)। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক (Board Meeting) অনুষ্ঠিত হলেও সেখানে হাজির ছিলেন না তিনি। বদলে নিজের পদত্যাগপত্র পাঠান বোর্ডে।
জানা গিয়েছে, ইশতিয়াক সাদেক বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির (Game Development Committee) চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বোর্ডের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। যদিও বিশ্বকাপ সংক্রান্ত বিতর্ক (World Cup Controversy) নিয়ে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর এই পদত্যাগ ঘিরে জল্পনা বেড়েছে।
প্রসঙ্গত, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul) ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) সাম্প্রতিক সময়ে আইসিসি ও ভারতের বিরুদ্ধে সরব ছিলেন। বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি আইসিসি নাকচ করে দেয় এবং ভোটাভুটিতে একমাত্র পাকিস্তান ছাড়া কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। গ্রুপ সি-তে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড (Scotland), নির্ধারিত একই ভেন্যু ও তারিখে।
