এক টিকিটেই যাওয়া-আসা! কলকাতা মেট্রোয় ফিরছে QR কোড দেওয়া রিটার্ন টিকিট
Connect with us

ভারতীয় রেল

এক টিকিটেই যাওয়া-আসা! কলকাতা মেট্রোয় ফিরছে QR কোড দেওয়া রিটার্ন টিকিট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যাত্রী ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। দীর্ঘদিন পর আবার ফিরছে রিটার্ন টিকিট (Return Ticket) ব্যবস্থা। তবে এবার তা আরও আধুনিক—কিউআর কোড (QR Code) যুক্ত টিকিটেই যাওয়া-আসা করা যাবে। শনিবার মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা একবার কাউন্টার থেকে টিকিট কাটলেই একই টিকিটে ফিরতে পারবেন। ফেরার সময় আর টিকিট কাউন্টারের (Ticket Counter) দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এই রিটার্ন টিকিটের মেয়াদ থাকবে সারাদিন, নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা নেই।

একসময় কলকাতা মেট্রোয় কাগজের রিটার্ন টিকিট চালু থাকলেও, পরে টোকেন (Token) ও QR টিকিট ব্যবস্থায় তা উঠে যায়। এবার আধুনিক প্রযুক্তির সঙ্গে রিটার্ন সুবিধা যুক্ত করে ফের সেই ব্যবস্থা ফিরিয়ে আনা হল। পরীক্ষামূলকভাবে ব্লু (Blue), ইয়েলো (Yellow), গ্রিন (Green) এবং অরেঞ্জ (Orange)—মেট্রোর সব লাইনে এই পরিষেবা চালু হচ্ছে।

Advertisement
ads ads

নিত্যযাত্রীদের মতে, এতে সময় সাশ্রয় হবে এবং যাতায়াত আরও ঝঞ্ঝাটমুক্ত হবে। সাম্প্রতিক সময়ে পরিষেবা বিভ্রাটের মধ্যেও যাত্রী সুবিধা বাড়াতে মেট্রোর এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads