সিজেপি-র বিক্ষোভে বন্ধ ১৬টি স্টেশন! মেট্রো বন্ধ কাণ্ডে ক্ষোভে ফুঁসছে শীর্ষ আদালতের
Connect with us

দেশের খবর

সিজেপি-র বিক্ষোভে বন্ধ ১৬টি স্টেশন! মেট্রো বন্ধ কাণ্ডে ক্ষোভে ফুঁসছে শীর্ষ আদালতের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ NEET প্রশ্নফাঁসের (NEET Paper Leak) প্রতিবাদে রাজধানী দিল্লিতে (Delhi) চলা বিক্ষোভের জেরে ১৬টি মেট্রো স্টেশন (Metro Station) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। বন্ধ হওয়া স্টেশনগুলির মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) মেট্রো স্টেশনও। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার DMRC-কে কড়া হুঁশিয়ারি দিলেন দেশের প্রধান বিচারপতি (Chief Justice) সূর্য কান্ত।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (Bar Association) সভাপতি বিকাশ সিং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, সকাল সাড়ে সাতটা থেকে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধ থাকায় আইনজীবী, আদালতের কর্মী ও বিচারপ্রার্থীরা সময়মতো আদালতে পৌঁছাতে পারছেন না। এর ফলে আদালতের স্বাভাবিক কাজও ব্যাহত হচ্ছে।

বিষয়টি শুনে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, দুপুরের মধ্যে পরিস্থিতির সমাধান না হলে শীর্ষ আদালত (Supreme Court) সরাসরি হস্তক্ষেপ করবে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই DMRC-র সঙ্গে যোগাযোগ করেছে। প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবেও পদক্ষেপ করবেন। পাশাপাশি নির্দেশ দেন, মেট্রো সমস্যার কারণে আদালতে দেরিতে পৌঁছানো আইনজীবীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

উল্লেখ্য, NEET প্রশ্নফাঁস এবং বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে ‘চলো সংসদ’ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি (CJP)। আন্দোলনে বহু পড়ুয়া ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। সোমবার সংসদ অভিযানের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তার কারণে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।

Advertisement
ads ads

DMRC জানিয়েছে, লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, খান মার্কেট, ইন্দ্রপ্রস্থ, জোড় বাগ, শিবাজী স্টেডিয়াম-সহ মোট ১৬টি স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতির কড়া অবস্থানের পর DMRC কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর।

Continue Reading
Advertisement ads