ভাইরাল খবর
SIR শুনানিতে হাজির দেব, নির্বাচন কমিশনের কাছে মানবিকতার আবেদন
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার শুনানিতে বুধবার হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগরে (Jadavpur, Katzungar) অবস্থিত স্বর্ণময়ী বিদ্যাপীঠে (Swarnamoyee Vidyapith) নির্দিষ্ট শুনানি কেন্দ্রে পৌঁছন তিনি। প্রয়োজনীয় নথি (Documents) জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে মানবিক হওয়ার আর্জি জানান তারকা সাংসদ।
দেব বলেন, “দায়িত্ববান নাগরিক হিসেবে কর্তব্য পালন করেছি। আমাদের লাইনে দাঁড়াতে সমস্যা নেই। কিন্তু যাঁরা বৃদ্ধ (Senior Citizens) বা অসুস্থ (Sick), তাঁদের দীর্ঘ লাইনে দাঁড়ানো খুবই কষ্টকর। কমিশনের কাছে আবেদন, প্রয়োজনে তাঁদের বাড়িতে গিয়েই নথি সংগ্রহ করা হোক।” তাঁর আরও বক্তব্য, নির্বাচন (Election) মানুষের কাছে উৎসবের মতো। কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সে বিষয়েও কমিশনের সতর্কতা প্রয়োজন।
প্রসঙ্গত, এসআইআর শুনানিতে নথির সামান্য গরমিলেও বহু ভোটারকে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ একাধিক পরিচিত মুখের সঙ্গে দেবের নামও ছিল। নির্দিষ্ট সময়েই শুনানি কেন্দ্রে হাজির হন ঘাটালের সাংসদ। তাঁকে একঝলক দেখতে উপচে পড়ে ভিড়।
শুনানি শেষে এসআইআরের কাজে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান দেব। অন্যদিকে, দেবকে তলব করা নিয়ে কমিশনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগের পালটা দিয়ে বিজেপির বালুরঘাট সাংসদ বলেন, “নথি দেখালেই সব পরিষ্কার হয়ে যাবে।”
এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই দেবের মানবিক আবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
