আহমেদাবাদে কমনওয়েলথ গেমস ও ভবিষ্যৎ অলিম্পিক, অমিত শাহের সাফল্যের প্রত্যাশা
Connect with us

দেশের খবর

আহমেদাবাদে কমনওয়েলথ গেমস ও ভবিষ্যৎ অলিম্পিক, অমিত শাহের সাফল্যের প্রত্যাশা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০৩০ সালে অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। গুজরাটের আহমেদাবাদ (Ahmedabad) এই মেগা ইভেন্টের আয়োজন করবে। কমনওয়েলথের সফল আয়োজনের পর ভারতের লক্ষ্য আরও বড়—২০৩৬ সালের অলিম্পিক (Olympics) আয়োজন করা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আহমেদাবাদে এই ঘোষণা দিয়েছেন।

আহমেদাবাদের সংসদ খেল মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে তিনি জানান, “আমরা সম্প্রতি কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছি। তবে এর আগে আহমেদাবাদের জনগণ আরও বড় প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা চাই ২০৩৬ সালে অলিম্পিকও আহমেদাবাদে হোক।”

তিনি আরও বলেন, “অলিম্পিক আয়োজনের আগে কয়েকটি প্রতিযোগিতা আয়োজন করা উচিত, যাতে ক্রীড়া সংস্কৃতি ও পরিকাঠামো (infrastructure) গড়ে ওঠে। আমি বিশ্বাস করি, যখন ভারতে অলিম্পিক হবে, ভারত মেডেল তালিকায় (medal tally) প্রথম পাঁচে থাকবে।”

Advertisement
ads

অমিত শাহের বক্তব্য অনুযায়ী, এটি সহজ হবে না। কারণ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত (India) ৭১তম স্থানে শেষ করেছে এবং মোট ৬টি মেডেল (১ রুপো ও ৫ ব্রোঞ্জ) জিতেছে। কোনো স্বর্ণ জিততে পারেনি ভারত।

আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজনকে কেন্দ্র করে কিছু বিতর্কও রয়েছে। কেন বারবার একই শহরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া বিশ্লেষকরা। ২০৩০ সালে গেমসের শতবর্ষ পূর্ণ হবে এবং সেই বিশেষ উপলক্ষেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাজ্যের আহমেদাবাদকে পছন্দ করেছেন। গ্লাসগোতে ৭৪ সদস্য দেশ আহমেদাবাদকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। এর আগে ২০১০ সালে ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল।