দেশের খবর
মোদির বিশেষ উপহার পুতিনকে: রুশ গীতা, আসামের চা, মুর্শিদাবাদের চা-সেট ও জাফরান
ডিজিটাল ডেস্কঃ ২৮ ঘণ্টার সরকারি সফর শেষে ভারতীয় সময় শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। দেশে ফেরার সময় পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বিশেষ উপহার (Gifts to Putin) দেন, যা ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, কারুশিল্প ও সৌজন্য প্রতিফলিত করছে।
উপহারের মধ্যে সবচেয়ে নজরকাড়া রুশ ভাষায় ছাপা ভগবদ গীতা (Bhagavad Gita)। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের কর্তব্য, আত্মা ও মোক্ষের পথনির্দেশ আজও বিশ্বজুড়ে নৈতিকতা ও মানসিক শান্তির বার্তা দেয়।
এর সঙ্গে রয়েছে আসামের (Assam) বিখ্যাত ব্ল্যাক টি (Black Tea)। ব্রহ্মপুত্রের উর্বর বর্ধদরীতে জন্ম নেওয়া ‘অ্যাসামিকা’ চা পাতার মাল্টি ফ্লেভার ও উজ্জ্বল রঙ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। ২০০৭ সালে গ্লোবাল আইডেন্টিটি (GI) ট্যাগ পেয়েছে এই চা।
উপহারের তালিকায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের (Murshidabad) কারুশিল্পে তৈরি রূপোর চা-সেট (Silver Tea Set) অন্তর্ভুক্ত। সূক্ষ্ম খোদাই ও অলঙ্কৃত নকশা দুই দেশের বন্ধুত্ব ও ‘চায়ের আড্ডা’র সাংস্কৃতিক মিল তুলে ধরে।
মহারাষ্ট্রের হাতের কাজের রূপোর ঘোড়া (Silver Horse) দিয়ে দুই দেশের সম্পর্কের “অবিরাম অগ্রযাত্রা ও সৌজন্য” প্রকাশ পায়। এছাড়া আগ্রার (Agra) বিখ্যাত হাতের কাজের মার্বেলের দাবা-সেট (Marble Chess Set) রয়েছে, যা ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ (ODOP) প্রকল্পের আওতায় তৈরি।
শেষে রয়েছে কাশ্মীরি জাফরান (Kashmiri Saffron)। অনন্য সুগন্ধ, রঙ এবং স্বাদের জন্য বিশ্বের অন্যতম সেরা, যা পাহাড়ি উপত্যকার এক অমূল্য উপহার হিসেবে ধরা হয়।
মোদীর এই উপহার শুধুমাত্র সৌজন্য নয়, বরং ভারতের বহুবর্ণ সংস্কৃতি, কারুশিল্প ও বন্ধুত্বের বার্তা বহন করছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন উষ্ণতার ইঙ্গিত মিলছে এই বিনিময়ে।


