বাংলাদেশে ‘পুশব্যাক’ সোনালী অবশেষে দেশে ফিরলেন, বীরভূমে স্বস্তি
Connect with us

দেশের খবর

বাংলাদেশে ‘পুশব্যাক’ সোনালী অবশেষে দেশে ফিরলেন, বীরভূমে স্বস্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কয়েক মাসের অনিশ্চয়তা ও দুর্ভোগ পেরিয়ে দেশে ফিরলেন বীরভূমের পাইকরের সোনালী খাতুন (Sonali Khatun) ও তাঁর নাবালক সন্তান (Minor Child)। শুক্রবার সীমান্ত অতিক্রম করার পর শনিবার সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের নিয়ে যাওয়া হয় নিজের বাড়িতে। পরিবারের জন্য এটি স্বাধীনতার মতো স্বস্তির মুহূর্ত হলেও এখনও বাংলাদেশে আটকে থাকা স্বামীসহ অন্যান্য চারজনের না-ফেরা উদ্বেগ বাড়াচ্ছে।

ঘটনার সূত্রপাত ২২ জুন। দিল্লিতে কাজের সন্ধানে থাকা সোনালী ও সুইটি বিবির পরিবারকে, ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship)-এর বৈধ নথি থাকা সত্ত্বেও, দিল্লি পুলিশ গ্রেফতার করে। অভিযোগ—শুধু বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে ২৬ জুন অসম সীমান্ত দিয়ে পুশব্যাক (Pushback) করে neighbouring country বাংলাদেশে পাঠানো হয়। সেখানে চাঁপাইনবাবগঞ্জে তাঁরা অনুপ্রবেশকারী (Intruder) সন্দেহে গ্রেফতার হয়ে মামলা খেয়ে স্থানীয় সংশোধনাগারে বন্দি থাকেন ১০০ দিনেরও বেশি।

সোমবার আদালতের নির্দেশে তাঁরা জামিন পান। তবে সোনালী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে ও তাঁর শিশুকে ভারতে ফিরিয়ে আনার আবেদন জানান আইনজীবীরা। কেন্দ্র দাবি করে—তাঁরা বাংলাদেশি, শুধুমাত্র humanitarian grounds-এ সোনালী ও তাঁর ছেলেকে আনার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement
ads ads

সীমান্ত পেরোনোর পর শুক্রবার তাঁদের মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College) স্বাস্থ্য–পরীক্ষা করা হয়। সোনালীর অভিযোগ—বাংলাদেশে তাঁদের অবস্থান মোটেই ভালো ছিল না।
শনিবার প্রশাসন তাঁদের পাইকরের বাড়িতে পৌঁছে দেয়। মেয়েকে ফিরে পেয়ে বাবা স্বস্তি পেলেও স্বামীসহ বাকিদের অদূরবর্তী ভবিষ্যৎ নিয়ে পরিবারের দুশ্চিন্তা কাটেনি।

Continue Reading
Advertisement ads