স্ত্রীর হাতে কোটি টাকার চুরি! ভাইয়ের চিকিৎসার জন্য ব্যবসায়ীর বাড়ি থেকেই গয়না গায়েব
Connect with us

অফবিট

স্ত্রীর হাতে কোটি টাকার চুরি! ভাইয়ের চিকিৎসার জন্য ব্যবসায়ীর বাড়ি থেকেই গয়না গায়েব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের মিরাট (Meerut) শহরে এক বিখ্যাত বস্ত্র ব্যবসায়ীর (textile businessman) বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকার গয়না (jewellery) ও নগদ ৫০ হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু তদন্তে যে কাহিনি উঠে এল, তা যেন একেবারে রোমহর্ষক কোনও টেলিভিশন সিরিয়ালের কাহিনিকেও হার মানায়।

ঘটনাটি ঘটে ১৫ অক্টোবর, কাপড় ব্যবসায়ী পীযূষ মিত্তলের (Piyush Mittal) বাড়িতে। অভিযোগ অনুযায়ী, বাড়ি থেকে ৫০ হাজার টাকা ক্যাশ (cash) ও প্রায় ৩০ লক্ষ টাকার গয়না চুরি যায়। চমকপ্রদ বিষয় হল, এই বাড়িতে ছিল কড়া সিসিটিভি (CCTV) নজরদারি। ফলে বাইরের কোনও দুষ্কৃতীর পক্ষে চুরি করা সম্ভব ছিল না বলেই মনে করছিলেন তদন্তকারীরা।

পুলিশ যখন বাড়ির সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখতে শুরু করে, তখনই ধীরে ধীরে চোরের পরিচয় স্পষ্ট হয়ে যায়। জানা যায়, চুরির নেপথ্যে ছিলেন পীযূষের স্ত্রী পূজা (Pooja)।

তবে প্রশ্ন উঠেছে, অর্থনৈতিকভাবে সচ্ছল এমন পরিবারের গৃহবধূ কেন চুরি করলেন? এর উত্তরও মিলেছে জিজ্ঞাসাবাদে।

Advertisement
ads

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে পূজার সঙ্গে পীযূষের তৃতীয়বার বিয়ে (third marriage) হয়। তবে পূজার পারিবারিক আর্থিক অবস্থান ছিল অনেকটাই নিচু। সম্প্রতি পূজার ভাইয়ের কিডনির সমস্যা ধরা পড়ে, এবং চিকিৎসার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ অর্থ। ভাইয়ের কিডনি প্রতিস্থাপন (kidney transplant) করানোর টাকার জোগাড় করতেই পূজা এই চুরির ছক কষেন।

পরিকল্পনা অনুযায়ী, একদিন কোনও না কোনও অজুহাতে বাড়ির সকলকে বাইরে পাঠিয়ে দেন পূজা। নিজেও স্বামীর সঙ্গে শপিংয়ে বের হন। সেই সুযোগে লকারের (locker) চাবি তুলে দেন নিজের দুই ভাইয়ের হাতে। এরপর পরিকল্পনা মতো, পূজার ভাইয়েরা সিসিটিভি বন্ধ করে বাড়ি থেকে গয়না ও নগদ টাকা সরিয়ে চম্পট দেন।

শেষ পর্যন্ত, পুলিশের তদন্তে ধরা পড়ে যায় পুরো চক্র। গ্রেফতার করা হয় পূজা এবং তাঁর দুই ভাইকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement