মমতা বললেন ‘আমার কথা বিকৃত করা হচ্ছে’, দুর্গাপুরকাণ্ডে মন্তব্য বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

মমতা বললেন ‘আমার কথা বিকৃত করা হচ্ছে’, দুর্গাপুরকাণ্ডে মন্তব্য বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে (Private Medical College in Durgapur) ছাত্রী গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। উত্তরবঙ্গ সফরে গিয়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার কথা বিকৃত করা হচ্ছে (My statements are being distorted)।’ তাঁর দাবি, সংবাদমাধ্যম বা রাজনৈতিক মহল ইচ্ছাকৃতভাবে তাঁর বক্তব্যের অংশবিশেষ তুলে ধরছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমি যদি বলি ‘আমি ভাত খাই’, সেটা না বলে শুধু ‘আমি ভাত’ বললে তো পুরো অর্থই বদলে যায়।” তিনি আরও অভিযোগ করেন, সংবাদমাধ্যমের একাংশ ও বিরোধীরা রাজনীতির স্বার্থে প্রশ্ন তৈরি করে তার উত্তর বানাচ্ছেন।

প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দরে এক সাংবাদিক বৈঠকে দুর্গাপুর গণধর্ষণকাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কীভাবে ছাত্রীটি রাতে ক্যাম্পাসের বাইরে গেলেন। এরপরই শুরু হয় প্রবল সমালোচনা। বিরোধীরা দাবি করে, মুখ্যমন্ত্রী আসলে ভিকটিম ব্লেমিং (Victim Blaming) করছেন।

এ প্রসঙ্গে বিজেপি (BJP)-র জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। শুভেন্দুর দাবি, “এই বক্তব্য কোনওভাবে বিকৃত হয়নি (No distortion), ভিডিও প্রমাণ রয়েছে।” তাঁর আরও অভিযোগ, সরকার নারী নির্যাতন (Crimes against women) ঢাকতে ভিকটিমদের দোষারোপ করছে— “এটাই রাজ্য সরকারের নতুন নীতি হয়ে উঠেছে।”

Advertisement
ads

তবে মুখ্যমন্ত্রী এদিন আবারও বলেন, “এই ঘটনার তদন্তে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না (Zero tolerance in investigation)।” তিনি প্রশাসন এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে সতর্কও করেছেন।

এদিকে দুর্গাপুর গণধর্ষণ মামলায় অভিযুক্ত শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস ও আপ্পুকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও তথ্য জানার জন্য তদন্ত (investigation) চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ads