‘মেয়েদের রাতে না বেরোনো উচিত’— মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক, পাল্টা তোপ বিজেপির
Connect with us

ভাইরাল খবর

‘মেয়েদের রাতে না বেরোনো উচিত’— মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক, পাল্টা তোপ বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুর গণধর্ষণকাণ্ড (Durgapur Gang Rape Case) নিয়ে রাজ্যজুড়ে চলছে প্রবল রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির আশ্বাস দিলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। মহিলাদের রাতে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়ায় বিজেপি (BJP) তাঁর তীব্র সমালোচনা করেছে।

রবিবার, সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া (Gaurav Bhatia) বলেন, “যে মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টে রাতে বেরোতে বারণ করেন, তাঁর আর মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও নৈতিক অধিকার (moral right) নেই।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন মহিলাদের জন্য একটা কলঙ্ক (disgrace) হয়ে উঠেছেন।”

ভাটিয়া আরও অভিযোগ করেন, “আরজিকর, সন্দেশখালি, এখন দুর্গাপুর— একের পর এক ঘটনা প্রমাণ করে, বাংলায় মহিলারা নিরাপদ নন। দোষীরা ধরা পড়ছে না, বিচার হচ্ছে না।” তিনি আরও বলেন, “মানুষ আজ বুঝতে পারছে, তারা একজন নৈরাজ্যবাদী (anarchist)হৃদয়হীন (heartless) মানুষের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত এবং আইনের আওতায় তাঁর জবাবদিহি হওয়া উচিত।”

এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এই ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য (unacceptable) নয়। দোষীরা শাস্তি পাবে। কিন্তু মেয়েদেরও সচেতন থাকতে হবে। বেশি রাতে বেরোলে নিজের নিরাপত্তা (safety) নিজেরাই নিশ্চিত করতে হবে। পুলিশ তো আর প্রতিটি বাড়ির দায়িত্ব নিতে পারে না।”

Advertisement
ads

তাঁর এই বক্তব্যকে ঘিরেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন নারী অধিকার সংগঠন (women’s rights groups)বিরোধী দলগুলি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী ভিকটিম ব্লেমিং (victim blaming) করছেন।

এদিকে দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই পলাতক অভিযুক্ত (absconding accused)-কে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।