ক্যাটরিনার জীবনে আসছে নতুন পরিচয়, সন্তান আগমনের সুখবর দিলেন নিজেই
Connect with us

বিনোদন

ক্যাটরিনার জীবনে আসছে নতুন পরিচয়, সন্তান আগমনের সুখবর দিলেন নিজেই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শেষ পর্যন্ত সমস্ত জল্পনার (Speculation) অবসান ঘটালেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। এক সুস্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য (New Family Member)। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ মা (Mother) হতে চলেছেন— এই খবর এতদিনে শোনা যাচ্ছিল শুধু সূত্র মারফত, এবার তা নিজেরাই নিশ্চিত করলেন।

সম্প্রতি ক্যাটরিনা তাঁর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লেখেন, “আমাদের জীবনের সবথেকে সেরা অধ্যায়…”। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে শুভেচ্ছা জানান অনুরাগীরা (Fans) এবং বলিউডের একাধিক তারকা।

গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা (Pregnancy) হওয়া নিয়ে গুঞ্জন ছড়াচ্ছিল। তবে দম্পতি এ নিয়ে ছিলেন সম্পূর্ণ নীরব। ক্যাটরিনাকে দেখা যায়নি কোনও পাবলিক ইভেন্টে (Public Event), এমনকি সম্প্রতি আরিয়ান খানের ছবির প্রিমিয়ারে একাই এসেছিলেন ভিকি।

 

View this post on Instagram

 

Advertisement
ads

A post shared by Katrina Kaif (@katrinakaif)

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে (Media Report) সূত্র জানিয়েছিল, অক্টোবর বা নভেম্বর মাসেই জন্ম নেবে তাঁদের প্রথম সন্তান (First Baby)। সেই সময়ও ভিকি-ক্যাটরিনা কোনও মন্তব্য করেননি।

Advertisement
ads

এবার সমস্ত জল্পনায় দাঁড়ি টেনে তাঁরা জানালেন, আসছে তাঁদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। ভিকি কৌশল একবার একটি ছবির ট্রেলার লঞ্চে (Trailer Launch) বলেছিলেন, “সুখবর থাকলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভাগ করে নেব।” সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি।

সূত্র অনুযায়ী, সন্তান জন্মের পর ক্যাটরিনা কিছুদিন মাতৃত্বকালীন বিরতি (Maternity Leave) নেবেন এবং সন্তানকে নিজের হাতে বড় করার ইচ্ছে প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে (Jaipur) বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। তখনও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিতে কখনও পিছপা হননি এই জনপ্রিয় জুটি।

এবার সেই মিষ্টি দাম্পত্যের পর নতুন অধ্যায়— আসছে তাঁদের প্রথম সন্তান। বলিউড অনুরাগীদের কাছে এই খবর নিঃসন্দেহে এক আনন্দের ধ্বনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement